Posts

সিলেট সদর উপজেলা কুটি কাটা বিল জলমহাল ইজারা পেয়েছেন চাতল মৎস্যজীবী সমবায় সমিতি

Image
 সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট হাজার দুইশত ছব্বিশ) টাকা ইজারা মূল্যে মোঃ ওয়াতির আলী, পিতা- ফুরকান আলী, সম্পাদক- চাতল মৎস্যজীবী সমবয় সমিতি লিঃ, চাতল (পশ্চিম পাড়া), সোনাতলা, সিলেট সদর, সিলেট এর ইজারা প্রস্তাব অনুমোদন লাভ করেছে। জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) এর স্মারক নং ০৫.৪৬.৯১০০.০০৮.৩২.০০৫.১১.৯০১, তারিখ- ১৩.০৪.২০২৬ খ্রিঃ ও সহকারী কমিশনার (ভূমি) সিলেট সদর, সিলেটের কার্যালয়ের স্মারক নং- ৩১.৪৬.৯১৬২.০০০.৩৩.০০১.২৬.৮০১, তারিখ- ২০.০৪.২০২৬ খ্রিঃ এর প্রেক্ষিতে ইজারাদার কর্তৃক ১৪৩৩ বাংলা সনের সম্পূর্ণ ইজার মূল্য ৩ লাখ ৮ হাজার ২২৪ টাকা, ভ্যাট ও আয়কর ডি.সি. আর নং- ৩০০০০/১৬, তারিখ ২৫-০৩-২০২৬ খ্রিঃ মূল্যে পরিশোধ করায় গত ২৩-০৪-২০২৬ খ্রিঃ তারিখে সিলেট সদর উপজেলার উত্তরকাছ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জাহেদ আহমদ, স্বাক্ষী- সমিতির সভপতি আনোয়ার মিয়া ও মোনওয়ার এর উপস্থিতিতে পুটিকাটা ব...

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগর পূর্বে সদস্য সচিব আশিকুর রহমান ফায়েদ

Image
 জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চারটি সাংগঠনিক ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিগুলোর মধ্যে ঢাকা মহানগর পূর্ব শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশিকুর রহমান ফায়েদ। জানা গেছে, আশিকুর রহমান ফায়েদ বর্তমানে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। নতুন এ দায়িত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ১ সংগঠন সূত্রে জানা যায়, সংগঠনটির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশে আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য সচিব জাহিদুল ইসলাম এ কমিটিগুলোর অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর পূর্ব শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হামজা মাহবুব। এছাড়া সদস্য সচিব হিসেবে মো: আশিকুর রহমান ফায়েদ এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্মা আক্তার নিপা। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আশিকুর রহমান ফায়েদ বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন। তরুণদের সংগঠিত করে একটি শক্তিশালী ও কার্যকর যুব প্ল্যাটফর্ম গড়ে তোলাই তার প্রধা...

ফতেহপুর ইউনিয়নে ফরিদ আহমেদ শামিমকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

Image
 ফতেহপুর ইউনিয়নে ফরিদ আহমেদ শামিমকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের নিজস্ব প্রতিবেদক, নাগরিক ভিউ | সিলেট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে সাবেক ক্ষমতাসীন আমলের এক প্রভাবশালী ব্যক্তি ফরিদ আহমেদ শামিমকে ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের একটি অংশের দাবি, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সাবেক সংসদ সদস্য ইমরান আহমেদ-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং সেই প্রভাব ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন। মিথ্যা মামলার অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের পেছনে তার সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে। এতে অনেকেই হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেছেন। প্রভাব বিস্তার ও আতঙ্কের পরিবেশ অভিযোগ অনুযায়ী, তিনি প্রশাসনিক প্রভাবের কথা বলে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতেন। ফলে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি বলে জানান স্থানীয়রা। শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ এছাড়া জলুরমুখ এলাকার একটি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সম...

কেন্দ্রীয় জুলাই মঞ্চের আলোচনা সভা: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জোরালো কর্মসূচির ঘোষণা

Image
 কেন্দ্রীয় জুলাই মঞ্চের আলোচনা সভা: জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জোরালো কর্মসূচির ঘোষণা নিজস্ব প্রতিবেদক | নাগরিক ভিউ রাজধানীর শাহবাগে জুলাই মঞ্চে জুলাই সনদ বাস্তবায়ন এবং এ বিষয়ে গণভোট আয়োজনের দাবিতে জোরালো কর্মসূচি ঘোষণার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই সনদ কেবল একটি দলিল নয়, বরং এটি জনগণের ন্যায্য দাবি ও প্রত্যাশার প্রতিফলন। সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ প্রয়োজন, আর সে জন্য গণভোট একটি কার্যকর ও গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে। বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জনগণের মতামত উপেক্ষিত হওয়ায় দেশে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে জুলাই সনদের আলোকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য গণভোট আয়োজন করলে জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে। সভা থেকে আগামী দিনে গণসচেতনতা বৃদ্ধি, মানববন্ধন, সমাবেশ এবং দেশব্যাপী প্রচার কার্যক্রমসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে ...

গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তা কে অপসারণের দাবীতে মানববন্ধন

Image
 গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তা কে অপসারণের দাবীতে মানববন্ধন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন কে অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল দশ ঘঠিকায় রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাট বাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব,জহির উদ্দিন, ময়না মিয়া, মিয়া,ফয়জুর রহমান মুরব্বি, নূর উদ্দিন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম প্রমুখ।  এসময় বক্তারা বলেন তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস ভূমি কর্মকর্তার ব্যক্তিগত প্রতিষ্টানে রুপান্তর করেছেন, ঘুষ, দূৰ্ণীতি আর অনিময়ম এবং সেচ্ছাচারিতা কর্মকর্তার মুলমন্ত্র। লাখ টাকা হাতিয়ে নিয়ে রশিদ দেওয়া হয় পনেরোশত থেকে দুই হাজার টাকার, অফিস সহায়কদের ব্যাতীরেখে দালাল আর মধ্যসত্বভোগীদের মাধ্যমে তিনি কাজ করান। আমরা ইতিপূর্বে অনেক আবেদন সরকারের বিভিন্ন দপ্তরে করা হলেও কোন ...

বিনম্র শ্রদ্ধায় বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি,

Image
  বিনম্র শ্রদ্ধায় বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি,  --------------------------------------- মুক্তিযুদ্ধে শহীদানদের স্মরণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে  ওয়েলস বাংলাদেশ কমিউনিটি।  ২৬শে    মার্চ বৃহস্পতিবার  দূপুর  ১২ টা ১ মিনিটের সময় কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি, ইউকে ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস যুবলীগ, কার্ডিফ বাংলা স্কুল, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ থেকে  শহীদ মিনার বেদীতে ৭১”র শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত...

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

Image
স্টাফ রিপোর্টার সাদি ১৬-০৩-২৬ অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ছবি : সংগৃহীত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে ড. ফায়েজ উল্লেখ করেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে কমিশনের প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি জানান, শারীরিক ও মানবিক দিক বিবেচনায় তাকে যেন দ্রুত ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলছে। বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ের মধ্যে অসুস্থতার কারণে তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হলো। ড. এস. এম. এ. ফায়েজ ১৯৭৩...