ইরান-ইসরায়েল সংঘাত দ্রুত বন্ধের আহ্বান পুতিনের, মধ্যস্থতার প্রস্তাব

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত একটি সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তাসের প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় পুতিন আবারও রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আমিরাতের প্রেসিডেন্টকে এই ইস্যুতে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে তার আলোচনার বিষয়েও অবহিত করেন।

Popular posts from this blog

সিলেটে পাথর লুট: বিএনপি, আ.লীগ, জামায়াত ও সমন্বয়ক পরিচয়ে সিন্ডিকেটের যৌথ কারসাজি

নরসিংদীতে পুলিশের ওপর হামলা, আটক ৭