নড়াইল দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ


মো. নূরুন্নবী সামদানী, নড়াইল প্রতিনিধি:

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" — এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের সামাজিক সংগঠন দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদ (ক্রীড়া বিভাগ) আয়োজিত ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে দলজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক মো. নূরুন্নবী সামদানী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. হান্নান মোল্যা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • ৫নং শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান (জিয়া)

  • নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশীদ লাবলু

  • সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বাচ্চু

  • জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আল আমিন

  • জামায়াতের যুব বিভাগের জেলা সভাপতি মো. খিয়াম উদ্দিন

  • সমাজ কল্যাণ পরিষদের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম

  • যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম,

  • সাংবাদিক আতিকুর রহমান সনেট প্রমুখ।

⚽ চ্যাম্পিয়ন ও পুরস্কার:

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে (২৭ ও ২৮ জুন) অংশ নেয় চারটি দল। ফাইনাল খেলায় দলজিৎপুর পূর্বপাড়া ২-১ গোলে দলজিৎপুর দক্ষিণপাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

  • সেরা গোলদাতা: মো. তরিকুল ইসলাম (দলজিৎপুর পূর্বপাড়া)

  • সেরা গোলরক্ষক: রমিম হাসান



Popular posts from this blog

সিলেটে পাথর লুট: বিএনপি, আ.লীগ, জামায়াত ও সমন্বয়ক পরিচয়ে সিন্ডিকেটের যৌথ কারসাজি

নরসিংদীতে পুলিশের ওপর হামলা, আটক ৭