কোতোয়ালী থানার লুন্ঠনকৃত অস্ত্র উদ্ধার







কোতোয়ালী থানার লুন্ঠনকৃত অস্ত্র ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে উদ্ধার: আটক রুবেলের স্বীকারোক্তি..!
-----------------------------------
গতকাল ১৬জুন কোতোয়ালী থানার এসআই(নিঃ)ইমাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, পলাতক আসামি আটকের অভিযান চলাকালীন স্টেশন রোড এলাকায় গোপন সূত্রে সংবাদ পান যে, একজন দুস্কৃতিকারীর নিকট লুন্ঠিত সরকারী আগ্নেয়াস্ত্র রয়েছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সঙ্গীয় অফিসার নিয়ে ১৭ জুন দুপুরে সাড়ে ১২টার সময় নগরীর সিইপিজেড পকেটে গেট‌ (আকমল আলী রোড )বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রুবেল প্রকাশ রনি (২৭), পিতা-মোঃ নুরু উদ্দিন, মাতা-রেহেনা আক্তার, সাং-মিঠাচর, ঠাকুরদিঘী বাজার, ওয়ার্ড নং-০৬, (নুরু উদ্দিনের বাড়ী), ৮নং ইউপি, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম কে আটক করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী লুণ্ঠিত অস্ত্র গুলি বিষয়ে সে স্বীকার করে যে, তার নিকট কোতোয়ালী থানা হতে লুণ্ঠিত ০১টি অস্ত্র আছে, যা সে কোতোয়ালী থানাধীন এয়াকুবনগর লইট্ট্যা ঘাট এলাকায় লুকিয়ে রেখেছে । অতঃপর নিজ হাতে ময়লার স্তুপের নীচ হতে ০১(এক) টি হালকা সবুজ রংয়ের শপিং ব্যাগ ও ০১(এক) টি কালো পলিথিনের ব্যাগ দ্বারা মোড়ানো অবস্থায় (ক) ০১(এক) টি বিদেশী TAURUS পিস্তল, যাহাতে TAURUS S.A. MADE IN BRAZIL খোদাই করে লেখা আছে এবং যাহার নাম্বার TKU41433 এবং BP2017 MTC।
(খ) ০২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেন।

ধৃত আসামী গত ০৫/০৮/২০২৪ ইং তারিখে কোতোয়ালী থানা ভাংচুর ও থানায় রক্ষিত অস্ত্রাগার লুন্ঠন করে নেয় এবং উক্ত আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে তার জ্ঞাতসারে বর্ণিত ঘটনাস্থলে কৌশলে লুকিয়ে রেখেছে মর্মে স্বীকার করে।
তার বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১৭, তাং-১৭/০৬/২৫ইং, ধারা-The Arms Act 1878, Sec-19A রুজু করা হয়।

সৈয়দ মোহাম্মদ কায়সার: চট্টগ্রাম জেলা প্রতিনিধি

Popular posts from this blog

সিলেটে পাথর লুট: বিএনপি, আ.লীগ, জামায়াত ও সমন্বয়ক পরিচয়ে সিন্ডিকেটের যৌথ কারসাজি

নরসিংদীতে পুলিশের ওপর হামলা, আটক ৭