ডাকসুর ভিপি-জিএস প্রার্থীদের ভোটকেন্দ্র তালিকা প্রকাশ

 ০৮ সেপ্টেম্বর

ছবি- সংগৃহীত


রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এবার ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ভাইস-প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও সহ-জিএস পদে লড়াই করা প্রার্থীরা। ভোটের দিনে তারা কোন কেন্দ্রে ভোট দেবেন—এ নিয়ে শিক্ষার্থীসহ সবার আগ্রহ তুঙ্গে।


ভিপি প্রার্থীরা কোন কেন্দ্রে ভোট দেবেন

আবিদুল ইসলাম খান (ছাত্রদল সমর্থিত): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী, ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

সাদিক কায়েম (শিবির সমর্থিত ঐক্যবদ্ধ জোট): একই হলে থাকেন, তিনিও ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজে।

উমামা ফাতেমা (স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য): সুফিয়া কামাল হলের শিক্ষার্থী, ভোট দেবেন ভূ-তত্ত্ব বিভাগে।

আব্দুল কাদের (বাগছাস): বিজয় একাত্তর হলের শিক্ষার্থী, ভোট দেবেন সিনেট ভবনে।

বিন ইয়ামীন মোল্লা (ছাত্র অধিকার পরিষদ): স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী, ভোট দেবেন সিনেট ভবনে।

শেখ তাসনিম আফরোজ ইমি (বামজোট): শামসুন নাহার হলের শিক্ষার্থী, ভোট দেবেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে।

ইয়াছিন আরাফাত (ইসলামী ছাত্র আন্দোলন): বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী, ভোট দেবেন উদয়ন স্কুলে।

জামালুদ্দীন মুহাম্মদ খালিদ (সমন্বিত শিক্ষার্থী সংসদ): কবি জসীম উদদীন হলের শিক্ষার্থী, ভোট দেবেন উদয়ন স্কুলে।

শামীম হোসেন (স্বতন্ত্র): বিজয় একাত্তর হলের শিক্ষার্থী, ভোট দেবেন সিনেট ভবনে।


জিএস প্রার্থীদের ভোটকেন্দ্র

শেখ তানভীর বারী হামিম (ছাত্রদল): উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।

এস এম ফরহাদ (শিবির সমর্থিত জোট): উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।

আবু বাকের মজুমদার (বাগছাস): শারীরিক শিক্ষা কেন্দ্র।

মেঘমল্লার বসু (বামজোট): শারীরিক শিক্ষা কেন্দ্র।

আল সাদি ভূইয়া (স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য): উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।

সাবিনা ইয়াসমিন (ছাত্র অধিকার পরিষদ): টিএসসি কেন্দ্র।

খায়রুল আহসান মারজান (ইসলামী ছাত্র আন্দোলন): শারীরিক শিক্ষা কেন্দ্র।

আশিকুর রহমান (স্বতন্ত্র): উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।

আরাফাত চৌধুরী (স্বতন্ত্র): উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।

ভোট আয়োজন

ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। একজন শিক্ষার্থী ভোট দিতে পারবেন কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে এবং হল সংসদের ১৩টি পদে।


মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮,৯৫৯ এবং ছাত্র ২০,৯১৫ জন।

Popular posts from this blog

সিলেটে পাথর লুট: বিএনপি, আ.লীগ, জামায়াত ও সমন্বয়ক পরিচয়ে সিন্ডিকেটের যৌথ কারসাজি

নরসিংদীতে পুলিশের ওপর হামলা, আটক ৭