সিলেট -০৪ আসনের এনসিপি নেতা ফয়সল আহমদের সমর্থনে তোয়াকুল বাজারে জনতার ঢল।

 স্টাফ রিপোর্টের সাদি

২৬ নভেম্বর

ছবি : তোয়াকুল ইউনিয়নে ফয়সল আহমদের সমর্থনে জমায়েত—গণসমর্থনে মুখর পুরো বাজার।

সিলেট–৪ (গোয়াইনঘাট–জৈন্তাপুর–কোম্পানীগঞ্জ) আসনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ–এর পক্ষে ৮ নং তোয়াকুল ইউনিয়ন বাজারে বৈঠক ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আয়োজিত এ জনসভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, যুবসমাজ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের জনপ্রিয়তা, উন্নয়নমুখী চিন্তাধারা ও জনসম্পৃক্ততার কারণে সিলেট–৪ আসনের মানুষ ফয়সল আহমদকে সামনে পেতে চান। তাঁর প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা প্রতিনিয়ত বেড়ে চলেছে।
আয়োজনে অংশ নেওয়া স্থানীয়রা জানান,
“এলাকার উন্নয়ন, শিক্ষা, সড়ক যোগাযোগ ও মানবিক সেবায় সক্রিয় ভূমিকার কারণে ফয়সল আহমদই সিলেট–৪ এর উপযুক্ত প্রতিনিধি।”

জনসভা ঘিরে বিপুল উপস্থিতি এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস আবারও প্রমাণ করেছে—
সিলেট–৪ আসনের পরবর্তী এমপি হিসেবে ফয়সল আহমদকেই দেখতে চায় এ অঞ্চলের জনগণ।

Popular posts from this blog

সিলেটে পাথর লুট: বিএনপি, আ.লীগ, জামায়াত ও সমন্বয়ক পরিচয়ে সিন্ডিকেটের যৌথ কারসাজি

নরসিংদীতে পুলিশের ওপর হামলা, আটক ৭