Type Here to Get Search Results !

গোয়াইনঘাটে এনসিপি নেতা ফয়সল আহমদকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদি

৭ ডিসেম্বর 


গোয়াইনঘাট উপজেলা এলাকাবাসীর উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফয়সল আহমদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব সালমান আহমদ খুরশেদ ও আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, প্রতিষ্ঠাতা প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ, সদস্য শামীম আহমদ ও লোকমান আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব ও অর্থ সম্পাদক আবিদ হুসেন খান, জাতীয় ছাত্র শক্তি সিলেটের সংগঠক তৌফিক ওমর তানভীর, জুবায়ের আহমদ, কাওছার গাজী, আব্দুল্লাহ আল নোমান, শাহরিয়ার আহমদ ও ইমরান হোসেন।

সভায় জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, সিলেট জেলার সদস্য মঈনউদ্দিন, নাদিম মাহমুদসহ আরও অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাওলানা আব্দুল হাফিস।

বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষার সুযোগ বিস্তার, তরুণদের কর্মসংস্থান ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ফয়সল আহমদ দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন তিনি।

এলাকাবাসীর দাবিদাওয়া, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থমূলক কর্মকাণ্ড নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ফয়সল আহমদের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।


সভা শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ