Type Here to Get Search Results !

জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

স্টাফ রিপোর্টার সাদি

২৪ জানুয়ারি

জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক পরিচিতি সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলার আহ্বায়ক তৌফিক ওমর তানভীর।


সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য নুরুল হুদা জুনেদ। এছাড়াও এনসিপি সিলেট জেলা কমিটির আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব কামরুল আরিফ, সিনিয়র সদস্য সচিব মুস্তাফিজ আহমেদ, যুগ্ম সদস্য সচিব ফয়সাল আহমদ এবং এনসিপি মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সভায় অংশগ্রহণ করেন।


পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য আবুল আলা, সিলেট মহানগর শাখার আহ্বায়ক জুবায়ের আহমেদ ও মুখ্য সংগঠক মাহফুজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক দিকনির্দেশনা এবং ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় ছাত্রশক্তির করণীয় ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রাণবন্ত আলোচনা ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।


About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ