সিলেটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণভোট ক্যাম্পেইনে পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নেতারা

 স্টাফ রিপোর্টার সাদি 

২৮ জানুয়ারি

আগামীকাল সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ ও গণভোট ক্যাম্পেইন। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসু—দেশের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ একসঙ্গে এই কর্মসূচিতে অংশ নিতে সিলেটে আসছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ২৯ তারিখ সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই আন্দোলনের অগ্রসেনানী হিসেবে পরিচিত পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে এ কর্মসূচিতে অংশ নেবেন।

এই আয়োজনের মাধ্যমে সিলেট এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বলে মনে করছেন আয়োজকরা। সমাবেশে সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Popular posts from this blog

সিলেটে পাথর লুট: বিএনপি, আ.লীগ, জামায়াত ও সমন্বয়ক পরিচয়ে সিন্ডিকেটের যৌথ কারসাজি

নরসিংদীতে পুলিশের ওপর হামলা, আটক ৭