স্টাফ রিপোর্টার সাদি
০২ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক :
শুধুমাত্র ব্রিজ চ্যালেঞ্জিং, এছাড়া অন্যান্য দাবি রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, ফ্লাড শেল্টার সহ সবগুলো পূরণ করতে পারবো (ইনশাআল্লাহ)। রবিবার ( ১ ফেব্রুয়ারী) শিমুলতলা নোয়াগাঁও চড়ার বাজারে পথসভায় বক্তব্যে বলেন: সিলেট-৪ আসনের ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী।
এসময় পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির উদ্দিন কালার সভাপতিত্বে এ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়ার পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সহ সভাপতি আকবর হোসেন, সাবেক সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর। সদস্য আবুল কালাম, আজির উদ্দিন।
তেলিখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনসুর আলম৷ পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির (সাবেক) সভাপতি জমসিদ আলী,
সহ সভাপতি তৈবুর রহমান
সাংগঠনিক সম্পাদক তজমুল আলী। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার তরুণ-যুবক,মুরব্বিবৃন্দ উপস্থিত ছিলেন।
