Type Here to Get Search Results !

ভিন্ন পথ, এক লক্ষ্য: জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

ডেস্ক রিপোর্ট

    স্টাফ রিপোর্টার সাদি 

 ০৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক:
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণআন্দোলনে অংশ নেওয়া সর্বদলীয় রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত জুলাই মঞ্চের ১২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে পুনর্গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আরিফুল ইসলাম তালুকদারকে আহ্বায়ক এবং সাকিব হোসাইনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আবু হানিফ মুখপাত্র এবং ওয়াসির আল মাসতুর মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন। জুলাই মঞ্চের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই কমিটি কার্যক্রম পরিচালনা করবে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—গোলাম রহমান, নাজমুস সাকিব, শাহরিয়ার মান্নান আসিফ, আব্দুজ জাহের, ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক, জসিমউদ্দীন আকাশ, আরিফ হোসেন, আবুল কাশেম মজুমদার, নিজাম উদ্দিন, রুহুল আমিন লিফটন, আলহাজ মাসুম বিল্লাহ, অ্যাডভোকেট মো. মঈনুদ্দিন, এস এম শাহজালাল সাইফুল ও মোহাম্মদ আনোয়ার হোসেন।
যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন—রাকিব হোসেন গাজী, আলী হোসেন তন্ময়, হাসনাত খান, মাহবুব জনি, আবুল হাসান, রবিউল আউয়াল তুহিন, ফয়সাল আহমেদ রুপক, মো. খোকন মিয়া, মাহবুব আলম আকাশ, রাকিব মাহমুদ কালাম, হারুন অর রশিদ, জাকির হোসেন মারুফ, আহমেদ রাব্বি, আব্দুল জলিল স্বপন ও তাহমিনা আক্তার।
এ ছাড়া যুগ্ম মুখপাত্র হিসেবে তাসমিয়া রহমান, মুখ্য সমন্বয়ক হিসেবে শাহরিয়ার আলম এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে সাংবাদিক নুরুল আমিন হাসান, নুরুজ্জামান ইমন, সালমান আহমেদ শুভ, মাওলানা আশরাফুল ইসলাম সাদ, মো. ফাহাদ ইসলাম, মো. আনারুল ইসলাম জীবন খান, আমিনুল ইসলাম তালুকদার, হাসিব মল্লিক, আকাশ চৌধুরী, শামসাদ জাহান তানিয়া, সারোয়ার হোসেন সানি, আনিসুর রহমান বাবু, সাকিব আল হাসান, ফরিদ ইকবাল রানা ও ফাইজা রহমান দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন—আহমেদ আসহাব শোভন, শাহেদুর রহমান রাফি, মির্জা মুবিন, কাজী মো. ইমাম হোসেন ইলিয়াত, মুহাম্মদ আবদুল হামিদ সাফওয়ান, গাজী সারোয়ার হোসেন, ইশতিয়াক মো. তানভীর, ইব্রাহিম মাহমুদ, সারোয়ার জাহান নুর, সাদমান ফুয়াদ, ফয়সাল আহমদ ও মো. আবু তালহা সরকার। মুখ্য প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবেন—মেহেদী হাসান বাবু খাঁন, সালাউদ্দিন সালমান, মাওলানা নুরুল্লাহ মাহমুদ ও অ্যাডভোকেট হাবিবুর রহমান।
কমিটিতে শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে শাহীনা বেগম, জারতাজ পারভীন ও শিউলী আক্তার অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আহত, আলেম সমাজ, কারাবন্দী সুরক্ষা, সাধারণ ছাত্র, কওমি ছাত্র, বিশ্ববিদ্যালয় ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধি হিসেবেও বিভিন্নজন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়াও দুর্নীতি, গুম, বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি, মব ভায়োলেন্স, নারী ও শিশু নিরাপত্তা, মামলা ও নিয়োগ বাণিজ্য, বাজার সিন্ডিকেট, খাদ্য ভেজাল প্রতিরোধসহ নানা ইস্যুতে পৃথক প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। সমাজকল্যাণ, মানবাধিকার, স্বাস্থ্য, শিক্ষা, ভোক্তা অধিকার, প্রবাসী কল্যাণ, ক্রীড়া, পরিবেশ, নিরাপদ সড়ক, ভাড়াটিয়া ও যাত্রী অধিকার, ধর্মীয় সম্প্রীতি, ছিন্নমূল পুনর্বাসন ও সামাজিক সংস্কার খাতেও দায়িত্ব বণ্টন করা হয়েছে।
জুলাই মঞ্চের নেতারা জানান, এই পুনর্গঠিত কমিটির মাধ্যমে গণতান্ত্রিক ঐক্য আরও দৃঢ় হবে এবং রাষ্ট্র সংস্কার ও জনস্বার্থভিত্তিক আন্দোলনে সমন্বিত উদ্যোগ আরও বেগবান হবে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ