Type Here to Get Search Results !

বেশ গুঞ্জন শুনা যাচ্ছে তাইলে কী সিলেটের মেয়র প্রার্থী হচ্ছেন আমেরিকান প্রবাসী জাহিদ খান

স্টাফ রিপোর্টার সাদি

স্টাফ রিপোর্টার সাদি

১৯-০২-২৬

ছবি : সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ।  নাগরিক ভিউ সংগৃহীত 


সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে—আমেরিকান প্রবাসী তরুণ সমাজসেবক জাহেদ খান কি মেয়র পদে প্রার্থী হচ্ছেন?


নগরজুড়ে আলোচনা চলছে, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা জাহেদ খান এবার সরাসরি স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হতে পারেন। বিভিন্ন সামাজিক উদ্যোগ, শিক্ষাবৃত্তি কার্যক্রম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তরুণ প্রজন্মের একটি অংশের কাছে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ।


তবে এ বিষয়ে জাহেদ খানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিগগিরই তিনি সিদ্ধান্ত জানাতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী তরুণ ও সমাজসেবামূলক ভাবমূর্তির প্রার্থী মাঠে এলে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে। এখন দেখার বিষয়, গুঞ্জন কি বাস্তবে রূপ নেয়, নাকি তা কেবল আলোচনা হয়েই সীমাবদ্ধ থাকে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ