স্টাফ রিপোর্টার সাদি
৫ ফেব্রুয়ারি
আসন্ন নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় ধরনের রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়েছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং পরবর্তীতে হাইকোর্টে রিট খারিজ হওয়ায় নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েছেন তিনি। ফলে ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে (প্রতীক: ট্রাক) আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে বিএনপি জোট।এর ফলে দেবিদ্বার আসনে এখন মূল লড়াই হবে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপি সমর্থিত জোট প্রার্থী জসিম উদ্দিনের মধ্যে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রেীয় নির্দেশনার প্রেক্ষিতেই স্থানীয় বিএনপি এখন থেকে জোটের প্রার্থী হিসেবে জসিম উদ্দিনের পক্ষে মাঠে নামবে।
