স্টাফ রিপোর্টার সাদি
০৮ ফেব্রুয়ারি
| আশরাফুল |
জুলাইয়ের শহীদি মিছিলে আরও একটি নাম যুক্ত হলো। জুলাইযোদ্ধা আশরাফুল আর নেই। ৩২ বছর বয়সী এই তরুণ ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ ১৪ মাস থাইল্যান্ডে তার চিকিৎসা চলে। দেশে ফেরার পর গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৮টা ০৩ মিনিটে তিনি শাহাদাত বরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
