স্টাফ রিপোর্টার সাদি
১১-০৩-২৬
![]() |
| ছবি : সিলেটে নারীর ব্যাগ ছিনতাই মামলায় গ্রেফতার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রশিদ আহমদ। |
সিলেট নগরীর এয়ারপোর্ট থানার হাউজিং এস্টেট এলাকায় মোটরসাইকেলযোগে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত রশিদ আহমদ প্রকাশ রশিদ আলী (সাং: বিষ্ণুপুর, কানাইঘাট, সিলেট)।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়। ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে অভিযান চালিয়ে কানাইঘাট এলাকা থেকে রশিদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রশিদ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

