স্টাফ রিপোর্টার সাদি
১৩-০৩-২৬
![]() |
| ছবি : সংগৃহীত |
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকাল ৫টায় সিলেট নগরীর আম্বরখানায় অবস্থিত Hotel Crystal Rose-এর কনফারেন্স হলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা, পুনর্বাসন এবং রোগীর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার ক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ পেশার উন্নয়ন, পেশাজীবীদের অধিকার এবং সেবার মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ফিজিওথেরাপি পেশাজীবী, সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

