স্টাফ রিপোর্টার সাদি
১৬-০৩-২৬
![]() |
| সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের অংশগ্রহণে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজে ইফতার ও দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত। |
সাধারণ শিক্ষার্থীদের সম্মানে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাধারণ শিক্ষার্থীদের সম্মানে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে কলেজের অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিলে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমীন সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোকরামিন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। ছাত্রসমাজকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান, সহকারী অধ্যাপক জয়নাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর তাতীদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, কলেজ গভর্নিং বডির সদস্য জুয়েল মিয়া ও উমর ফারুক, কৃষকদলের সভাপতি আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন সুমন ও মইনুদ্দিন মিলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, মোস্তাকিম ফরহাদ, আরমান মিয়া, আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান আসাদ, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, তাতীদলের সদস্য সচিব আরিফ, নবী হোসেন, ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান, রুকনুজ্জামান শুভ, মঞ্জুর আহমেদ মিজান, সদস্য হাবিবুর রহমান হাবিবসহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা সোহেল আহমদ।
পবিত্র রমজানের এ আয়োজনে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ অডিটোরিয়ামে এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়।

