Type Here to Get Search Results !

সিলেটে অসচ্ছল পরিবারের মাঝে বিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন :খন্দকার আব্দুল মুক্তাদির

স্টাফ রিপোর্টার সাদি

স্টাফ রিপোর্টার সাদি

১৪-০৩-২৬

চাল বিতরণ করছেন খন্দকার আব্দুল মুক্তাদির ছবি : নাগরিক ভিউ সংগৃহীত 



অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের সহায়তায় সরকারের বিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন খন্দকার আবদুল মুক্তাদীর।


শনিবার (১৪ মার্চ) খাদিমনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি অসচ্ছল পরিবারের মধ্যে বিজিএফ কার্ডের চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


এ সময় মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে পবিত্র রমজানকে সামনে রেখে বিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে নিম্নআয়ের পরিবারগুলো কিছুটা স্বস্তি পায়।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী উপকারভোগী পরিবারের হাতে বিজিএফ কার্ডের চাল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।


স্থানীয়রা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ