Type Here to Get Search Results !

ঢাকা–সিলেট রুটে ১০০ কিমি গতিতে ট্রেন চালুর লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার সাদি

 স্টাফ রিপোর্টার সাদি

১৫-০৩-২৬

ছবি : মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নাগরিক ভিউ সংগৃহীত 

ঢাকা–সিলেট রেলপথে ট্রেনের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, রেলপথের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কিছুদিনের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


মন্ত্রী আরও বলেন, দেশের উত্তর–পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভাগ সিলেটের উন্নয়নে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে সিলেটের মানুষের যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও সহজ হয়।


তিনি উল্লেখ করেন, ঢাকা–সিলেট রুটে ট্রেনের গতি বৃদ্ধি পেলে যাত্রাসময় কমে আসবে এবং যাত্রীসেবার মানও উন্নত হবে। এতে করে সিলেটের সাথে রাজধানীর যোগাযোগ আরও কার্যকর হবে এবং অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ