Type Here to Get Search Results !

সালুটিকর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হেলাল আহমদের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার সাদি

স্টাফ রিপোর্টার সাদি 

১২-০৩-২৬

ছবি : নাগরিক ভিউ সংগৃহীত 


সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর সালুটিকর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সালুটিকর ডিগ্রি কলেজ শাখার সভাপতি হেলাল আহমদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। হামলায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।


আহত হেলাল আহমদ নন্দীরগাঁও ইউনিয়ন-এর আঙ্গারজুর গ্রামের পঙ্কী মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে একটি সন্ত্রাসী চক্র অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে হেলাল আহমদসহ তিনজন গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


এদিকে আঙ্গারজুর গ্রামের কৃতি সন্তান হেলাল আহমদের ওপর এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় গ্রামবাসী।


এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে গোয়াইনঘাট থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, “সালুটিকর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হেলাল আহমদসহ তিনজনের ওপর হামলার খবর পেয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ