Type Here to Get Search Results !

প্রত্যেক জেলার উন্নয়নের পরিকল্পনা করে রেখেছেন প্রধানমন্ত্রী : অতিরিক্ত প্রেস সচিব

স্টাফ রিপোর্টার সাদি

স্টাফ রিপোর্টার সাদি

১৫-০৩-২৬

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ঢাকাস্থ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত ইফতার মাহফিলে আতিকুর রহমান রুমন | ছবি : নাগরিক ভিউ সংগৃহীত 


দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা করে রেখেছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ঢাকাস্থ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আতিকুর রহমান রুমন বলেন, বিগত ১৭ বছর বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিন্তু কিছুই বাস্তবায়ন হয়নি। শুধু বগুড়া নয়, দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন। ধৈর্য ধরে এগিয়ে চললে বগুড়া একটি মডেল সিটি হিসেবে গড়ে উঠতে পারবে।



তিনি আরও বলেন, বগুড়া থেকে ঢাকায় যাতায়াত সহজ করার জন্য ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এতে উত্তরাঞ্চলের জেলাগুলোর সাথে ঢাকায় যাতায়াত সহজ হয়ে যাবে। বগুড়াকে মডেল সিটি হিসেবে গড়ে তুলতে বগুড়াবাসীর কাছে সরকারকে সহযোগিতা করার আহবান জানান রুমন।

সংগঠনের সভাপতি সাংবাদিক মারুফা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ, ঢাকাস্থ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা সংগীতশিল্পী খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ