Type Here to Get Search Results !

সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক সিলেট গড়ে তুলতে হবে: সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার সাদি

স্টাফ রিপোর্টার সাদি

১৬-০৩-২৬

সিসিক প্রশাসক আধুনিক সিলেট গড়ার আহ্বান জানালেন। ছবি : সংগৃহীত 


সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক সিলেট গড়ে তুলতে হবে: সিসিক প্রশাসক


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের উন্নয়নে দিনরাত পরিশ্রম করা সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, নগরবাসীকে সেবা দিতে এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের ফলে দায়িত্ব ও কাজের পরিধি আরও বেড়েছে। সব সমস্যার সমাধান করে একটি আধুনিক নগর গড়ে তোলার যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি, তা বাস্তবায়নে সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা সিলেটবাসীকে একটি আধুনিক নগর উপহার দিতে পারব।

আজ রোববার সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী-শ্রমিক ইউনিয়ন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নুর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আ.ন.ম মনসুফ।

এ সময় আরও বক্তব্য দেন কর্মচারী-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মুমিনুর রহমান তানিম, আবুল কালাম, রুবেল আহমদ নান্নু, মোহাম্মদ শামীম, ফারুক আহমদ, আব্দুস সালাম ও রাশেদ আহমদ।

ইউনিয়নের সভাপতি রজব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহ-সাধারণ সম্পাদক আজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্ঝর রায়, দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক পারভেজ, অর্থ সম্পাদক রুহুল আমিন, নাসিম আহমদ, জহুরুল হক ও ফারুক আহমদ, রফিক আহমদ, নাহিদ আজিজ, সূর্যলাল, মাসুম, আরিফ, ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সহ-সভাপতি মুহিবুর রহমান ও দপ্তর সম্পাদক গৌতম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ