Type Here to Get Search Results !

সিলেট সদর উপজেলা কুটি কাটা বিল জলমহাল ইজারা পেয়েছেন চাতল মৎস্যজীবী সমবায় সমিতি

ডেস্ক রিপোর্ট

 সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল

জলমহালের ইজারা পেয়েছে চাতল

মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ



সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট হাজার দুইশত ছব্বিশ) টাকা ইজারা মূল্যে মোঃ ওয়াতির আলী, পিতা- ফুরকান আলী, সম্পাদক- চাতল মৎস্যজীবী সমবয় সমিতি লিঃ, চাতল (পশ্চিম পাড়া), সোনাতলা, সিলেট সদর, সিলেট এর ইজারা প্রস্তাব অনুমোদন লাভ করেছে।

জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) এর স্মারক নং ০৫.৪৬.৯১০০.০০৮.৩২.০০৫.১১.৯০১, তারিখ- ১৩.০৪.২০২৬ খ্রিঃ ও সহকারী কমিশনার (ভূমি) সিলেট সদর, সিলেটের কার্যালয়ের স্মারক নং- ৩১.৪৬.৯১৬২.০০০.৩৩.০০১.২৬.৮০১, তারিখ- ২০.০৪.২০২৬ খ্রিঃ এর প্রেক্ষিতে ইজারাদার কর্তৃক ১৪৩৩ বাংলা সনের সম্পূর্ণ ইজার মূল্য ৩ লাখ ৮ হাজার ২২৪ টাকা, ভ্যাট ও আয়কর ডি.সি. আর নং- ৩০০০০/১৬, তারিখ ২৫-০৩-২০২৬ খ্রিঃ মূল্যে পরিশোধ করায় গত ২৩-০৪-২০২৬ খ্রিঃ তারিখে সিলেট সদর উপজেলার উত্তরকাছ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জাহেদ আহমদ, স্বাক্ষী- সমিতির সভপতি আনোয়ার মিয়া ও মোনওয়ার এর উপস্থিতিতে পুটিকাটা বিল জলমহালের ১৪৩৩ বাংলা সনের ৩০ শে চৈত্র পর্যন্ত আনুষ্ঠানিক দখলদেহী সরজমিনে বুঝিয়ে দেন। পরবর্তিতে বৎসরের নির্ধারিত সময়ে বার্ষিক ইজারা মূল্য পরিশোধ সাপেক্ষে দখলদেহী বলবৎ থাকবে।

রেজিঃ ০৬ অনুযায়ী পুটিকাটা বিল জলমহলের তপশীল- মৌজা- চাতল, দাগ- ১২৪ এ- ৭.৪০ একর, দাগ- ৫০৪ এ-ন১১.৮০ একর, দাগ ৮৮৭-এ ১৬.১৮ একর, দাগ ১০০৮ এ- ৩০.৪৫ একর, একুনে মোট ৬৫.৮৩ একর।

তপশীল বর্ণিত পুটিকাটা বিল জলমহলের দখল বুঝে পাওয়ার পর চাতল মৎস্যজীবী সমবয় সমিতি লিঃ এর সভাপতি আনোয়ার মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ ওয়াতির আলী মৎস্য উৎপাদনের অত্র এলাকার জনগণের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি পুটিকাটা বিল জলমহলে অবৈধ ভাবে মাছ না ধরার জন্য অনুরোধ জানিয়েছেন।

About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ