অপসারিত মেয়র আনোয়ারুজ্জামানকে ‘সান্ডা’ আখ্যা দিলেন ‘সিলেটবাসী’

 স্টাফ রিপোর্টার সাদি

১৬ নভেম্বর  

ছবি: নাগরিক ভিউ স্টাফ রিপোর্টার সংগ্রহীত 


চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)। এর প্রেক্ষিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ঢাকাসহ সারা দেশ ‘শাটডাউন’ করা হবে বলে ভার্চুয়ালি হুমকি প্রদান করেছেন। তবে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।
এদিকে, আওয়ামী লীগ ও তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন (বর্তমানে নিষিদ্ধ) ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগিদের কতিপয় নেতাকর্মী সিলেটসহ সারা দেশে চোরাগোপ্তা নাশকতা চালাচ্ছেন। এসবের প্রতিবাদে সিলেটে রবিবার (১৬ নভেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।  

‘সিলেটবাসী’র ব্যানারে বিকাল ৪টায় মহানগরের পূর্ব জিন্দাবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদী এ কর্মসূচিতে ছাত্র-সমাজ, যুবক ও তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী নানা স্লোগান দেন তারা।
ওই মিছিলের ব্যানারে সিলেট সিটি করপোরেশনের পলাতক ও অপসারিত মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে ‘সান্ডা’ বলে আখ্যায়িত করেছেন ‘সিলেটবাসী’।

এর আগে বিভিন্ন সময় ফেসবুকে আনোয়ারুজ্জামানের সমালোচনা করে তাকে ‘সান্ডা’ সম্বোধন করলেও এভাবে মিছিলের ব্যানারে সান্ডা লিখে প্রতিবাদ জানানোর ঘটনা এই প্রথম।

ব্যানারে লেখা ছিলো- ‘নিষিদ্ধ সন্ত্রাসী আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগ এবং সান্ডা আনোয়ারুজ্জামান চৌধুরীর পূর্ব ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে গণমিছিল ও সমাবেশ।’
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিনই পালিয়ে যান বিতর্কিত ভোটে মেয়র নির্বাচিত হওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর কিছুদিন তার অবস্থান সম্পর্কে জানা যায়নি। হঠাৎ ২৫ আগস্ট তিনি ফেসবুক লাইভে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন। এসময়ও তিনি তার অবস্থান পরিষ্কার করেননি। তবে পরিবর্তীতে আনোয়ারুজ্জামানকে লন্ডনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করায় তিনি সেখানে আছেন বলে নিশ্চিত হওয়া যায়। এরপর থেকেই তিনি প্রায় সময় ফেসবুকে ভিডিও-বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন দলের সমালোচনা করেন এবং তারা সদলবলে একদিন দেশে ফিরবেন বলে ঘোষণা দেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিনক্ষণ ঘনিয়ে আসাতে আনোয়ারুজ্জামানসহ আওয়ামী লীগের পলাতক কতিপয় নেতা ফেসবুক পোস্টের মাধ্যমে দেশে থাকা দলটির সাধারণ কর্মীদের উস্কে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের উস্কানিতেই সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নাশকাত চালাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কতিপয় নেতাকর্মী। তবে বিশৃঙ্খলা ঠেকাতে তাদের গ্রেফতারে সিলেটসহ সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।


Popular posts from this blog

সিলেটে পাথর লুট: বিএনপি, আ.লীগ, জামায়াত ও সমন্বয়ক পরিচয়ে সিন্ডিকেটের যৌথ কারসাজি

নরসিংদীতে পুলিশের ওপর হামলা, আটক ৭