টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে জেলা প্রশাসনের কঠোর তদারকি

 স্টাফ রিপোর্টার সাদি

২৪ অক্টোবর 


পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল ২৪ অক্টোবর (শুক্রবার) থেকে সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট যাচাই কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিলেট জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, শুক্রবার থেকে জাতীয় পরিচয়পত্র (NID) ব্যতীত কোনো যাত্রী ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। যাত্রীদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে রেল ভ্রমণ নিশ্চিত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে টিকিট কালোবাজারি, অসাধু কার্যকলাপ ও নিরাপত্তাজনিত ঝুঁকি প্রতিরোধের লক্ষ্যে।
তিনি আরও বলেন, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে জরিমানা বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসনের একাধিক টিম সিলেট রেলওয়ে স্টেশনে কঠোর ও জোরদার তদারকি কার্যক্রম পরিচালনা করবে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিরাপদ ও সুশৃঙ্খল রেলযাত্রা নিশ্চিত করতে সকল যাত্রী, রেল কর্তৃপক্ষ ও সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।


Popular posts from this blog

সিলেটে পাথর লুট: বিএনপি, আ.লীগ, জামায়াত ও সমন্বয়ক পরিচয়ে সিন্ডিকেটের যৌথ কারসাজি

নরসিংদীতে পুলিশের ওপর হামলা, আটক ৭