Posts

Showing posts from August, 2025

সিলেটে পাথর লুট: বিএনপি, আ.লীগ, জামায়াত ও সমন্বয়ক পরিচয়ে সিন্ডিকেটের যৌথ কারসাজি

Image
  ১৯ আগস্ট  ছবিঃ  শাহ আরেফিন টিলা সিলেটের ঐতিহাসিক শাহ আরেফিন টিলা একসময় ১৩৭ একর জুড়ে সবুজে ঘেরা ছিল। এখন সেটি গর্ত আর ধ্বংসস্তূপে ভরা। আশ্চর্যের বিষয়, ১৯৯৫ সালে আইন করেও সরকার ১৯৯৯ সালে এই টিলাকে ইজারা দেয়। তখন থেকেই শুরু হয় টিলা কেটে পাথর তোলার প্রক্রিয়া। মাঝে আইনি জটিলতায় বন্ধ থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর আবারও অবারিতভাবে পাথর উত্তোলন শুরু হয়। এক বছরের ব্যবধানে পাহাড় মুছে গিয়ে জায়গাটি আজ প্রায় চেনাই যায় না। গত বছরের আগস্টেও প্রায় ৫০ ফুট উঁচু টিলায় স্থিরভাবে দাঁড়িয়ে ছিল ৭০০ বছরের পুরনো শাহ আরেফিন টিলা মাজার। মাত্র কয়েক মাসেই সেটি মুছে গেছে মানচিত্র থেকে। শুধু এই স্থান থেকেই শত কোটি টাকার পাথর সরানো হয়েছে বলে জানা গেছে। নাগরিক ভিউ এর অনুসন্ধানে উঠে আসে—প্রভাবশালী এক সিন্ডিকেটই এই লুটপাটের মূল হোতা। প্রায় ২০ জনের নেতৃত্বে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এতে জড়িত। তাদের মধ্যে রয়েছেন যুবদল নেতা বাবুল আহমদ (যিনি চেয়ারম্যান প্রার্থী ছিলেন এবং এলাকায় বাবুল চেয়ারম্যান নামে পরিচিত), বিএনপির সেবুল আহমদ, ইসমাঈল মিয়া, আওয়ামী লীগের হুঁশিয়ার আলী, যুবলীগের ফয়জুর ...

লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের ওহি নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা

Image
  স্টাফ রিপোর্টার নাগরিক ভিউ      ১৬ আগস্ট   ছবি ঃ  নাসীরুদ্দীন পাটওয়ারী লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচনের দিকনির্দেশনা পেয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, যে কোনো নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। নাসীরুদ্দীন জানান, এনসিপি নতুন সংবিধান প্রণয়নের আন্দোলনে নেমেছে। দলের অনেক নেতার মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের স্বার্থেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলকে কেন্দ্র করে নয়, বরং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র হওয়া উচিত ছিল। দেশের প্রায় ৬০ শতাংশ নাগরিক সংস্কারের পক্ষে। পাশাপাশি তিনি অঙ্গীকার করেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর রাজনীতিতে সক্রিয় হবেন না।

ভোলাহাটে ফের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন!

Image
    এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ   ১৪.০৮.২০২৫   ফাইল ছবি  চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশি পুরুষকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোররাত সাড়ে ৫টার দিকে বিএসএফ তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এস এলাকায় নিয়ে এসে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এ সময় চাঁনশিকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানির টহলদল তাদের আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন—মো. বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মো. রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মো. আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মো. মেহেদী হাসান মুন্না (২৯), মো. সেলিম (২৯), মো. রুলাস (৩২), মেহের আলী (৩২), মো. রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মো. মোশারফ আলী (২১)। ঘটনাটি নিশ্চিত করেছেন বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম এবং চাঁনশিকারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মো. ইদ্রিস আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২০২৩ ...

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

Image
     স্টাফ রিপোর্টার নাগরিক ভিউ তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ড. ইউনূস। ১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দেশটিতে সফর করেন এবং সেদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান।

ধলাই সেতু রক্ষায় নদীপথ অবরোধ ও প্রতীকী অবস্থান কর্মসূচি

Image
    নিজস্ব প্রতিবেদক:     ১২ আগস্ট  ছবিঃ  অবরোধ ও অবস্থান কর্মসূচি সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই সেতু রক্ষায় ২ দিনের ভিতরে উপজেলা প্রশাসন ও উর্ধ্বতন কতৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় পূর্বের ঘোষণা অনুযায়ী  গতকাল সোমবার ও আজ মঙ্গলবার নৌপথ অবরোধ ও ধলাই সেতুর উপরে অবস্থান কর্মসূচি পালন করেন ধলাই সেতু রক্ষা কমিটি ও এলাকাবাসী।  ১২ আগস্ট মঙ্গলবার  সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ধলাই নদীতে নৌপথ অবরোধ ও সেতুর উপরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  এসময় এলাকাবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানিয়ে বলেন: জনাব তারেক রহমান সাহেব-আপনার সিলেট জেলা যুবদল সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর শেল্টারে আওয়ামী ডেবিল আলফু চেয়ারম্যান কে দিয়ে ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের করে সেতু ধ্বংস করে ফেলতেছে- আমরা এলাকাবাসী এই বিষয়ে হস্তক্ষেপ চাই।  বক্তারা তাদের বক্তব্যে বলেন চোখের সামনে ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) ধ্বংস হলো। প্রশাসন ও উর্ধ্বতন কতৃপক্ষ সেটি রক্ষায় ব্যর্থ হলো। এখন  ধলাই সেতুর নিচ থেকে অবৈধ বালু উত্তোলন...

গাজায় গণহত্যা নিয়ে ভারত সরকারের নীরবতাকে ‘লজ্জাজনক’ বললেন প্রিয়াঙ্কা গান্ধী

Image
  ফাইল  ছবি:   প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যা ইস্যুতে ভারত সরকারের ‘নীরবতা ও নিষ্ক্রিয়তাকে’ তীব্র সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও এমপি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। তার অভিযোগ, ইসরায়েল যখন ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ধ্বংসাত্মক আক্রমণ চালাচ্ছে, তখন ভারতের কেন্দ্রীয় সরকার নীরব থেকে ও পদক্ষেপ না নিয়ে সেই অপরাধকে পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছে। মঙ্গলবার (১২ আগস্ট) এক্স–এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইসরায়েল এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে আঠারো হাজারেরও বেশি শিশু। শত শত মানুষ, বহু শিশুসহ, অনাহারে প্রাণ হারিয়েছে এবং আরও লক্ষাধিক মানুষ খাদ্য–অভাবের ঝুঁকিতে রয়েছে। তার মতে, নীরবতা ও নিষ্ক্রিয়তা এই অপরাধেরই অংশ হয়ে দাঁড়ায়। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ফিলিস্তিনি জনগণ যখন ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখে, তখন ভারতের নীরব থাকা অত্যন্ত লজ্জাজনক। এর আগেও তিনি ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে তিনি ভারতীয় পার্লামেন্টে ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে আসেন, যাতে ছিল তরমুজের প্রতীক—ফিলিস্তিনিদের সঙ্গে ...

ভোলাহাটে সেতুর পাশে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে নোটিশ

Image
   এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:    ০৯ আগস্ট ২০২৫ ছবিঃ ভোলাহাট সেতু চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় প্রবাহিত মহানন্দা নদীর ফোরামঘাট এলাকায় নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ জন সরকারি ও স্থানীয় কর্মকর্তার কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ফাতহুল বারী এই নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়, সরকারের প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সেতুটি স্থানীয় মানুষের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। অথচ সেতুর একেবারে সংলগ্ন স্থান থেকে বালু তোলার অনুমতি প্রদান সেতুর স্থায়িত্বকে হুমকির মুখে ফেলেছে এবং নিকটবর্তী এলাকায় নদীভাঙনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। আইনজীবীর দাবি, জেলা বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩-এর ৪(৭) ধারা অনুসরণ না করেই এই অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা ৩০ জুন ২০২৫ শেষ হলেও এখনো বালু তোলা অব্যাহত রয়েছে। এর মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি শর্ত ভঙ্গ করে কয়েকশত ট্রাক বালু অন্যত্র সরিয়ে নিয়েছে, যা আইনের চোখে শাস্তিযোগ্...

কোম্পানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা

Image
     স্টাফ রিপোর্টার নাগরিক ভিউ     ০২ আগস্ট ফাইল ছবি কোম্পানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ।  তিনি বলেন, “আমার ভাইদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হামলাকারীরা যারা জড়িত, তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় এর পরিণতি ভয়াবহ হবে এবং এর কঠিন হিসাব দিতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু পরিকল্পিতভাবে ভয়-ভীতি সৃষ্টি করতে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। NCP নেতাকর্মীরা সবসময় ন্যায় ও জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। তাই হামলার বিচার না হলে দল কঠোর কর্মসূচি ঘোষণা করবে। ফয়সল আহমদ প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।