রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটে জয়জয়কার: সর্বোচ্চ ভোটে ভিপি মাহবুব বিজয়ী; দেশনেত্রী খালেদার রোগমুক্তির কামনায় মোনাজাত ও দুর্নীতিমুক্ত ইউনিটের অঙ্গীকার
স্টাফ রিপোর্টার সাদি ৩০ নভেম্বর হাফিজুল ইসলাম সিলেট, ২৯ নভেম্বর (শনিবার): বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের (২০২৫-২০২৭) কার্যকরী কমিটি নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেন সিলেট ল' কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)। তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে সাধারণ সম্পাদক পদে তিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের ফল ঘোষণার পরপরই তিনি মঞ্চে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন এবং ভোটারদের আমানত রক্ষার অঙ্গীকার করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেলিম; সর্বোচ্চ ভোটে ভিপি মাহবুব ও সামন নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যকরী কমিটি নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সহ সভাপতি পদে: বদরুজ্জামান সেলিম ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)। তাঁর এই বিজয়কে দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কাজের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সদস্য পদে: প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট...