Posts

Showing posts from September, 2025

ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার পরিকল্পনা ও কর্মসূচি এবং মিডিয়া সেল গঠন

Image
  স্টাফ রিপোর্টার সাদি    ৩০ সেপ্টেম্বর  বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার পরিকল্পনা ও কর্মসূচি এবং মিডিয়া সেল গঠন করা হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) জেলা সভাপতি এবি আল মাহমুদ ও সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাউল হক মোহনের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক তামিম আহমদের স্বাক্ষরিত প্যাডে এ সেল গঠন করা হয়। এতে মাহমুদুল হাসান নাঈমকে প্রধান করে সহযোগী হিসেবে আশরাফুল ইসলাম মাহমুদ, শাহরিয়ার হোসেন মাহি ও আবুল হোসেন তুষারকে অন্তর্ভুক্ত করে মিডিয়া সেল গঠন করা হয়। অন্যদিকে, আমির হোসেন জালালী ও মোহাম্মদ ওলিউল্লাহকে নিয়ে পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন সেল গঠন করা হয়।

সিলেটে দুর্গাপূজা উপলক্ষে এনসিপির মনিটরিং টিম গঠন

Image
 স্টাফ রিপোর্টার সাদি  ২৭ সেপ্টেম্বর  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। দলীয় সূত্র জানায়, এই মনিটরিং টিম পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সার্বিক সহযোগিতা প্রদান করবে। মনিটরিং টিমের সদস্যরা হলেন— জেলা শাখা থেকে: নাজিম উদ্দিন শাহান, ফয়সল আহমদ, প্রকৌশলী কামরুল আরিফ, সালমান আহমদ খোরশেদ, মুস্তাফিজুর রহমান। মহানগর শাখা থেকে: এডভোকেট আব্দুর রহমান আফজাল, কিবরিয়া সারোয়ার, মুস্তাক আহমদ, প্রকৌশলী আদনান তায়্যিব, নিজাম উদ্দিন। এনসিপি নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং শারদীয় দুর্গাপূজার মতো উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সমাজের প্রত্যেকের দায়িত্ব। এ লক্ষ্যে মনিটরিং টিম সর্বস্তরের মানুষের সঙ্গে একযোগে কাজ করবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এনসিপি সিলেট জেলার প্রচার সমন্বয়কারী ছালিম আহমদ খাঁ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কম...

তাঁতীদলের সিলেট জেলা শাখায় যুগ্ম আহ্বায়ক হলেন কোম্পানীগঞ্জের রফিক আহমদ

Image
   স্টাফ রিপোর্টার সাদি    ২২ সেপ্টেম্বর  তাঁতী দলের সিলেট জেলা শাখায় যুগ্ম আহ্বায়ক হলেন কোম্পানীগঞ্জের রফিক আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন কোম্পানীগঞ্জের রফিক আহমদ। আজ ২২শে সেপ্টেম্বর সোমবার পূর্বের কমিটি বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের স্বাক্ষরে ফয়েজ আহমদ দৌলতকে আহ্বায়ক ও আলতাফ হোসেন বিলালকে সদস্য সচিব করে সিলেট জেলার শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে সিলেটের কোম্পানীগঞ্জের বৃহত্তর তেলিখালের সন্তান রফিক আহমদ ৬নং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। তিনি উপজেলার ৩নং উত্তর রণিখাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মো: নজির উদ্দিনের বড় ছেলে। বর্তমানে সিলেটর জালালাবাদে তিনি বসবাস করতেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কাজের সম্পৃক্ত।

পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

Image
    স্টাফ রিপোর্ট  সাদি     ২১ সেপ্টেম্বর সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি লাইনেই থেমে যায় এবং পরবর্তী সময়ে সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে আসা সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনার পর রেলওয়ের প্রকৌশলীরা বিকল ইঞ্জিন মেরামতের চেষ্টা চালাচ্ছেন। তবে মেরামতে বিলম্ব হলে বিকল্প ইঞ্জিন পাঠানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।এদিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করছেন, আবার কেউ কেউ বিকল্প পরিবহন খুঁজে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুততম সময়ে ইঞ্জিন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে।

ফ্রান্স যুবদলের আংশিক কমিটি অনুমোদন

Image
    স্টাফ রিপোর্ট  সাদি     ২১ সেপ্টেম্বর ফ্রান্স যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ফ্রান্স যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ফ্রান্স যুবদলের ৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন করেন। এছাড়াও আগামী ৩০ দিনের মধ্যে যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে আব্দুল মালেককে সভাপতি, আব্দুল কুদ্দুসকে সিনিয়র সহসভাপতি, নাসিম আহমদকে সাধারণ সম্পাদক, লায়েক আহমদ তালুকদারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজমুল ইসলাম সায়েমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বার্তা প্রেরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া৷

সিলেট গোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন

Image
  স্টাফ রিপোর্টার সাদি    ২০ সেপ্টেম্বর  সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম রুবেনা বেগম (৩০)। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আহমদ (৩৫)-এর স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের একপর্যায়ে আলী আহমদ ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেকেও দা দিয়ে আঘাত করে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে আটক করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, "স্বামী-স্ত্রীর মধ্যে সবসময়ই পারিবারিক কলহ চলত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।" তিনি আরও জানান, "আলী আহমদের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুলিশের জিম্মায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।...

হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কার্যকরী কমিটির শপথ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Image
   স্টাফ রিপোর্টার সাদি    ২০ সেপ্টেম্বর  সিলেট নগরীর চৌহাট্টাস্থ ক্রিসেন্ট ক্যাফেতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হলো হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সভা, নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজ মাওলানা ছালিম আহমদ খান। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন অর্থ সম্পাদক হাফিজ তায়্যিব হাসান রুতবা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা ও গবেষণা সম্পাদক মোফাজ্জল আহমদ নোমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ, উপদেষ্টা ও বিশিষ্ট অভিনেতা প্রশান্ত লিটন, সমাজসেবক মোয়াজ্জেম বখত জেম, সিলেট রেড ক্রিসেন্টের এডহক কমিটির সদস্য ফয়সল আহমদ, সাংবাদিক আলী হায়দার মিদুল ও সমাজসেবক মুহিবুর রহমান শুয়েব।এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ আবিদ হুসেন খান, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুহাইমিন মুসা, সাংগঠনিক সম্পাদক মুয়াজ্...

সিলেটে সড়ক অবরোধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

Image
  স্টাফ রিপোর্টার সাদি   ১৭ সেপ্টেম্বর  ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং নগরের অন্যান্য সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। ‘কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে নিজেদের দাবি তুলে ধরেন এবং স্লোগান দেন।আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিগ্রি প্রকৌশলীরা অযৌক্তিক দাবি তুলে কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও প্রকৌশল ক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা করছে। তারা বলেন, এসব দাবি পূরণ হলে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার হরণ হবে। শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানান—ডিপ্লোমা প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত সমস্যার যৌক্তিক সমাধান করা এবং অযৌক্তিক দাবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। পাশাপাশি প্রকৌশল খাতের ...

জগন্নাথপুরে যুবদল নেতার বিরুদ্ধে সিএনজি চুরির অভিযোগ, ঘটনাস্থলে ধরা পড়লেন

Image
  জগন্নাথপুরে যুবদল নেতার বিরুদ্ধে সিএনজি চুরির অভিযোগ, ঘটনাস্থলে ধরা পড়লেন সুনামগঞ্জের জগন্নাথপুরে দুইটি সিএনজি চুরির ঘটনায় মোঃ হানিফ মিয়া নামে যুবদলের এক নেতা ঘটনাস্থলে ধরা পড়েছেন। তিনি চিলাউরা হলদিপুর ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ মিয়া বিএনপির কয়ছর এম আহমদ গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়াও তিনি উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং যুবদলের একটি অংশ বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে।  

বাংলাদেশসহ পাঁচ দেশ কেঁপে উঠল ৫.৯ মাত্রার ভূমিকম্পে

Image
  বাংলাদেশসহ পাঁচ দেশ কেঁপে উঠল ৫.৯ মাত্রার ভূমিকম্পে বিস্তারিত:   বাংলাদেশ, ভারত, ভুটান, মায়ানমার ও চীন—এই পাঁচটি দেশ আজ একটি মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৫.৯। বিকট কম্পনে ভবনগুলো দুলে ওঠে, আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে।   প্রাথমিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ভূমিকম্পটির গভীরতা ও কেন্দ্রস্থল অনুসারে বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এমন মাত্রার ভূমিকম্প জনবহুল অঞ্চলে আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে, যদি প্রস্তুতি ও অবকাঠামো দুর্বল থাকে।   ভূমিকম্পটি কোথায় উৎপন্ন হয়েছিল এবং এর সম্ভাব্য আফটারশক নিয়ে পর্যবেক্ষণ চলছে।

সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক দখলমুক্ত, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি

Image
    স্টাফ রিপোর্টার সাদি    ১১ সেপ্টেম্বর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ থেকে পাগলাবাজার পর্যন্ত দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে উঠেছিল অসংখ্য দোকানপাট ও অস্থায়ী স্থাপনা। এতে একদিকে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল, অন্যদিকে পথচারীরাও পড়ছিলেন চরম দুর্ভোগে। সড়কের দুই পাশ দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে মূল সড়ক ঘেঁষে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। হাইওয়ে পুলিশের একাধিক চিঠির পর অবশেষে নড়েচড়ে বসে সওজ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ৩ ও ৪ সেপ্টেম্বর টানা দুই দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া সওজের উর্ধ্বতন কর্মকর্তা, সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা বহু দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানের পরেই আবারও পুরনো জায়গায় ফিরে দোকান বসাতে শুরু করেছেন কিছু ভ্রাম্যমান ব্যবসায়ী। তাদের অভিযোগ, পুনর্বাসনের কোনো ...

১৮৫৭ সালের স্বাধীনতা আন্দোলনের অগ্নিশিখা মৌলভী আহমাদুল্লাহ শাহ (রহ.) জীবনী

Image
   ১০ সেপ্টেম্বর ২০২৫   ছবি ঃ  লেখকঃ সাইদুল হাসান নাছিম লেখকঃ সাইদুল হাসান নাছিমঃ ১৮৫৭ সালের স্বাধীনতা আন্দোলনের অগ্নিশিখার স্ফুলিঙ্গ যাঁদের হাত ধরে প্রজ্বলিত হয়েছিল, তাঁদের মধ্যে মৌলভী আহমাদুল্লাহ অন্যতম। যিনি মৃত্যু অবধি সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) ও ইসমাইল শহীদ (রহ.)-এর জিহাদি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ১৮৫৭ সালের স্বাধীনতা আন্দোলনে তিনি অসামান্য অবদান রাখেন। ঊনবিংশ শতাব্দীর প্রথম দশকে হিন্দুস্থানের পাটনার বিখ্যাত সাদিকপুরে এক সম্ভ্রান্ত ও ধনাঢ্য পরিবারে তাঁর জন্ম হয়। ছোটবেলা থেকেই পড়াশোনায় তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন। একাধারে আরবি, ফারসি, উর্দু ও ইংরেজি ভাষায় সুপণ্ডিত ছিলেন। কর্মজীবনের প্রারম্ভে সরকারি চাকরিজীবী ছিলেন। সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে জিহাদি আন্দোলনে বহুমুখী খেদমত করার সুযোগ তাঁর হয়েছিল। তাঁর কারণেই মুসলমানদের জন্য ব্যাপক মুজাহিদ বাহিনী ও অর্থ সরবরাহ করা সম্ভব হয়েছিল। তিনি জীর্ণশীর্ণ ও সাদাসিধে জীবন যাপন করতেন। ফলে ইংরেজ গোয়েন্দারা তাঁকে পাকড়াও করতে অপারগ ছিল। তারা এতটুকু জানত যে, একজন দরবেশ প্রতিটি এলাকায় গিয়ে লোকজনকে স্বাধীনতার জন্য প্র...

সীতাকুন্ডে কোস্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক মাদক কারবারি

Image
 স্টাফ রিপোর্টার সাদি  ৯ সেপ্টেম্বর ছবি:সীতাকুন্ডে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক চট্টগ্রামের সীতাকুন্ডে প্রায় ২১ হাজার টাকার ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি বিশেষ দল সীতাকুন্ড থানাধীন কুমিরা হাইওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২১ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিকে মোটরসাইকেল ও জব্দকৃত ফেনসিডিলসহ ভাটিয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড জানায়। এ প্রসঙ্গে কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। তারা আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে জনগণকেও সচেতন হতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করতে হবে। কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক পাচার রোধে ভবিষ্যতেও ...

ডাকসুর ভিপি-জিএস প্রার্থীদের ভোটকেন্দ্র তালিকা প্রকাশ

Image
 ০৮ সেপ্টেম্বর ছবি- সংগৃহীত রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এবার ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ভাইস-প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও সহ-জিএস পদে লড়াই করা প্রার্থীরা। ভোটের দিনে তারা কোন কেন্দ্রে ভোট দেবেন—এ নিয়ে শিক্ষার্থীসহ সবার আগ্রহ তুঙ্গে। ভিপি প্রার্থীরা কোন কেন্দ্রে ভোট দেবেন আবিদুল ইসলাম খান (ছাত্রদল সমর্থিত): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী, ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সাদিক কায়েম (শিবির সমর্থিত ঐক্যবদ্ধ জোট): একই হলে থাকেন, তিনিও ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। উমামা ফাতেমা (স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য): সুফিয়া কামাল হলের শিক্ষার্থী, ভোট দেবেন ভূ-তত্ত্ব বিভাগে। আব্দুল কাদের (বাগছাস): বিজয় একাত্তর হলের শিক্ষার্থী, ভোট দেবেন সিনেট ভবনে। বিন ইয়ামীন মোল্লা (ছাত্র অধিকার পরিষদ): স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী, ভোট দেবেন সিনেট ভবনে। শেখ তাসনিম আফরোজ ইমি (বামজোট): শামসুন নাহার হলের শিক্ষার্থী, ভোট দেবেন ইউনিভার্সিটি ল্যাবর...

কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, উদ্যোগে সাবেক ছাত্রনেতা আসাদ

Image
   স্টাফ রিপোর্টার সাদি    ৬ সেপ্টেম্বর  ছবি : কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি ও উদ্যোক্তারা সৃজনশীল উদ্যোগ, সঠিক পরিকল্পনা ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নকে লক্ষ্য করে সিলেটে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ সম্পন্ন হয়েছে। সাবেক ছাত্রনেতা মোঃ আসাদুল হক আসাদের উদ্যোগ ও পরিকল্পনায় শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময়ের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার জীবনমান ও শিক্ষাব্যবস্থা এখনো অনেকটা পিছিয়ে আছে। অবহেলিত এ অঞ্চলের মানুষের অধিকার আদায় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থাকতে নতুন এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, সামাজিক পরিবর্তন ও সৃজনশীল উন্নয়নই সংগঠনটির মূল লক্ষ্য, আর সে পথেই এগিয়ে যাবে কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোক্তা মোঃ আসাদুল হক আসাদ বলেন,  “একটি সংগঠনকে সফল করতে উদ্যম, সৃজনশীলতা ও সাহসের...

প্রয়াস তরঙ্গ কল্যাণমূলক সংস্থার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Image
   স্টাফ রিপোর্টার সাদি    ৬ সেপ্টেম্বর সিলেটের অরাজনৈতিক, সামাজিক ও কল্যাণমূলক সংগঠন “প্রয়াস তরঙ্গ কল্যাণমূলক সংস্থা” আগামী চার মাসের জন্য তাদের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।গত ৫ই সেপ্টেম্বর (২০২৫) সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব তৌফিক ওমর তানভীর এবং সম্মানিত উপদেষ্টা ফয়সল আহমদ ও কামরুল ইসলাম আরিফ যৌথভাবে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি: মারুফ আহমেদ শুভ সহ-সভাপতি: মহিব হাসান শান্ত, শাহরিয়ার চৌধুরী রাহি সাধারণ সম্পাদক: সাইমুন ইসলাম চৌধুরী সহ-সাধারণ সম্পাদক: ওয়ালিদ বিন আহসান, সাদিয়া আফরিন সাংগঠনিক সম্পাদক: মো: শাহরিয়ার আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক: জাকারিয়া আহমেদ নিরব, শাহরিয়ার আহমেদ সুমন কোষাধ্যক্ষ: আব্দুল খালিক শাওন সহ-কোষাধ্যক্ষ: আবুল বাদশা দপ্তর সম্পাদক: ইউসুফ আহমেদ নিরব উপ-দপ্তর সম্পাদক: নুরজাহান পারভীন ত্রাণ বিষয়ক সম্পাদক: সালেহ আহমেদ রনি প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো: আবু তালহা ক্রীড়া বিষয়ক সম্পাদক: সাইদ উদ্দিন সাদী সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মো: মহররম উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: নাদিম মাহমুদ তথ্য ও প্রযুক্তি সম্পাদ...

ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

Image
 স্টাফ রিপোর্টার সাদি   ৬ সেপ্টেম্বর   সিলেটের সুনামগঞ্জের ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ৬ সেপ্টেম্বর ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি জুনায়েদ হোসেন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরাম হোসেনের সঞ্চালনায় সাইফুর রহমানের কুরআনের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।  অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমুদুল হাসান নাঈম। এসময় তিনি বলেন অপেক্ষার প্রহর পেরিয়ে আজ আমাদের সংগঠন তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ করলো। ২০২২ সালের ২৭শে আগস্ট ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যয়ণরত থাকাকালীন তিন বন্ধু মিলে নতুন প্রত্যয়ে সংগঠনের যাত্রা শুরু করি। এ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, উপদেষ্টা মন্ডলি, সদস্য ও প্রিয়জনদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাতক সরকারি টেকনিক্...

রাইজ হাই ইয়ুথ ফাউন্ডেশনের “বার্ড নেস্ট ক্যাম্পেইন” ও পরিবেশ সচেতনতা সেশন

Image
৩১ আগস্ট রোজ রবিবার রাইজ হাই ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো “বার্ড নেস্ট ক্যাম্পেইন” ও “এনভায়রনমেন্টাল আওয়ারনেস সেশন”। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. তাহমিনা ইসলাম অনুষ্ঠানের কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন। রাইজ হাই ইয়ুথ ফাউন্ডেশন মূলত এনভায়রনমেন্ট, হেলথ ও এডুকেশন এই তিনটি সেক্টরে কাজ করে আসছে। এদিন সকাল ১২টায় শাহজালাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টায় শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব পাখির বাসা স্থাপন করা হয়। এই উদ্যোগে অংশ নেয় রাইজ হাই ইয়ুথ ফাউন্ডেশনের একদল তরুণ স্বেচ্ছাসেবী। সংগঠনের কর্ণধার সৈকত সাহা বলেন, “আগে ক্যাম্পাসে যত পাখি দেখা যেতো, বর্তমানে সেই সংখ্যা অনেক কমে গেছে। সেই চিন্তা থেকেই ক্যাম্পাসকে পাখিবান্ধব করতে এবং শিশুদের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তুলতে আমরা এই উদ্যোগ নিয়েছি। পাখির বাসা হিসেবে নারিকেলের মালা ও ছোট কলসি ব্যবহার করা হয়েছে। আশানুরূপ ফলাফল পেলে আরও বড় আকারে এই কার্যক্রম চালানো হবে।”

নুরুল হক নুরের উপর যৌথ বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে জৈন্তাপুর গনঅধিকার পরিষদের মশাল মিছিল।

Image
 স্টাফ রিপোর্টার   ০১/০৯/২০২৫ ফাইল ছবি   জৈন্তাপুর সদরে গনঅধিকার পরিষদের উদ্যোগে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে। মিছিলটির নেতৃত্ব দেন এ এম জাবেদ ও নাসির উদ্দীন পান্না। মশাল মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলার সদস্য ওলিউর রহমান, শ্রমিক অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আবু সায়েম এবং ছাত্র অধিকার পরিষদ জৈন্তাপুর উপজেলার সাবেক সদস্য সচিব এমরান আহমদ। সভায় আরও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাজনৈতিকভাবে বিরোধীদের দমন করতে যৌথ বাহিনী ব্যবহার করা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দাবি জানান—অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করা এবং হামলাকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। তারা সতর্ক করে বলেন, দমনপীড়ন চালিয়ে গণঅধিকার পরিষদকে দমিয়ে রাখা ...