গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তা কে অপসারণের দাবীতে মানববন্ধন
গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তা কে অপসারণের দাবীতে মানববন্ধন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন কে অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল দশ ঘঠিকায় রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাট বাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব,জহির উদ্দিন, ময়না মিয়া, মিয়া,ফয়জুর রহমান মুরব্বি, নূর উদ্দিন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস ভূমি কর্মকর্তার ব্যক্তিগত প্রতিষ্টানে রুপান্তর করেছেন, ঘুষ, দূৰ্ণীতি আর অনিময়ম এবং সেচ্ছাচারিতা কর্মকর্তার মুলমন্ত্র। লাখ টাকা হাতিয়ে নিয়ে রশিদ দেওয়া হয় পনেরোশত থেকে দুই হাজার টাকার, অফিস সহায়কদের ব্যাতীরেখে দালাল আর মধ্যসত্বভোগীদের মাধ্যমে তিনি কাজ করান। আমরা ইতিপূর্বে অনেক আবেদন সরকারের বিভিন্ন দপ্তরে করা হলেও কোন ...