Posts

Showing posts from February, 2026

আধ্যাত্মিক রাজধানীর অতন্দ্র প্রহরী: রাজপথ থেকে নগরপিতার দাবিদার রেজাউল হাসান কয়েস লোদী*

Image
স্টাফ রিপোর্টার সাদি  ২৮-০২-২৬  ছবি : কয়েস লোদী * আধ্যাত্মিক রাজধানীর অতন্দ্র প্রহরী: রাজপথ থেকে নগরপিতার দাবিদার রেজাউল হাসান কয়েস লোদী* সিলেট ৩৬০ আউলিয়ার স্মৃতিধন্য পুণ্যভূমি সিলেট—বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। এই নগরীর ধূলিকণায় মিশে আছে আধ্যাত্মিকতার সুবাস, আর এখানকার মানুষের হৃদয়ে বহমান অন্যায়ের বিরুদ্ধে এক চিরন্তন প্রতিবাদী চেতনা। সিলেটের এই আধ্যাত্মিক গাম্ভীর্য আর জনমানুষের আস্থার মেলবন্ধনে আজ একটি নাম অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে—রেজাউল হাসান কয়েস লোদী। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বারবার কারাবরণ আর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সম্মুখভাগের এই যোদ্ধা আজ সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) 'নগর পিতা' হওয়ার সবচেয়ে যৌক্তিক ও শক্তিশালী দাবিদার। আধ্যাত্মিকতার জনপদে আস্থার প্রতীক সিলেটের রাজনীতি কেবল ক্ষমতার অঙ্ক নয়, এটি জনসেবা ও ত্যাগের এক মহিমান্বিত অধ্যায়। কয়েস লোদী সেই ধারারই একজন সার্থক প্রতিনিধি। আধ্যাত্মিকতায় টইটুম্বুর এই নগরীর সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় মিশে ছিলেন ছায়ার মতো। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার রাজনৈতিক জীবনের প্রতিটি বাঁক রচিত হয়েছে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে। ফ...

গোলাপগঞ্জে গুলি চালানোর আদেশের তথ্য না দেওয়ায় সিলেটের ডিসিকে শোকজ, আদালতের কড়া নির্দেশ

Image
স্টাফ রিপোর্টার সাদি ১৯-০২-২৬ ডিসি সারওয়ার আলম। ছবি : সংগৃহীত  সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলি করার আদেশ দেন, সেই তথ্য সরবরাহ না করায় জেলা প্রশাসককে (ডিসি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত। সিলেটের আমলি আদালত নম্বর-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার ৮ ফেব্রুয়ারি এ আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রুলী বেগম গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাঁর স্বামী নিহত হয়েছেন বলে বাদী মামলায় অভিযোগ করেন। পরে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক নূর মোহাম্মদকে দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গত বছরের ২২ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক এবং বিজিবির শ্রীমঙ্গলের সেক্ট...

বেশ গুঞ্জন শুনা যাচ্ছে তাইলে কী সিলেটের মেয়র প্রার্থী হচ্ছেন আমেরিকান প্রবাসী জাহিদ খান

Image
স্টাফ রিপোর্টার সাদি ১৯-০২-২৬ ছবি : সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ।  নাগরিক ভিউ সংগৃহীত  সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে—আমেরিকান প্রবাসী তরুণ সমাজসেবক জাহেদ খান কি মেয়র পদে প্রার্থী হচ্ছেন? নগরজুড়ে আলোচনা চলছে, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা জাহেদ খান এবার সরাসরি স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হতে পারেন। বিভিন্ন সামাজিক উদ্যোগ, শিক্ষাবৃত্তি কার্যক্রম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তরুণ প্রজন্মের একটি অংশের কাছে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ। তবে এ বিষয়ে জাহেদ খানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিগগিরই তিনি সিদ্ধান্ত জানাতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী তরুণ ও সমাজসেবামূলক ভাবমূর্তির প্রার্থী মাঠে এলে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে। এখন দেখার বিষয়, গুঞ্জন কি বাস্তবে রূপ নেয়, নাকি তা কেবল আলোচনা হয়েই সীমাবদ্ধ থাকে।

সিসিক নির্বাচন নিয়ে মাঠে এনসিপি ও জামায়াতের হেভিওয়েটরা

Image
স্টাফ রিপোর্টার সাদি  ১৯-০২-২৬ ছবি : নাগরিক ভিউ সংগৃহীত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই সিলেট মহানগরের রাজনীতিতে নতুন করে বইছে নির্বাচনী হাওয়া। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন। কে হচ্ছেন নগরপিতা, আর কার মাথায় উঠছে আগামী দিনের জয়ের মুকুট—এ নিয়ে নগরীর মোড়ে মোড়ে চায়ের কাপে ঝড় তুলছেন সাধারণ ভোটার ও রাজনৈতিক কর্মীরা। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে। বিশেষ করে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একাধিক নেতার নাম মেয়র প্রার্থী হিসেবে বেশ জোরেসোরে আলোচিত হচ্ছে। সিলেট বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হওয়ায় দলটির মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ তালিকা নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। বর্তমানে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তৃণমূল...

চার বিভাগে কমিটি ঘোষণা করলো ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি

Image
স্টাফ রিপোর্টার সাদি  ১৯-০২-২৬ ছবি : কমিটি ঘোষণা  চার বিভাগে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির কমিটি ঘোষণা বাংলাদেশের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির চার বিভাগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি রাত ১১টায় সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে চারটি বিভাগে আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের পরিচালক আল মেজবা রায়হান ও পরামর্শক আবিদ হোসেন খান-এর সম্মতিক্রমে কেন্দ্রীয় সদস্য সচিব রাশেদ বাবু রাজ এবং কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আকরাম খান বাপ্পির স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। ঘোষিত কমিটি অনুযায়ী সিলেট বিভাগীয় শাখায় পরিচালক হিসেবে হাম্মাদ বীন আনিছ সরকার এবং সদস্য সচিব হিসেবে আরাফাত রহমান চৌধুরী দায়িত্ব পেয়েছেন। রংপুর বিভাগে পরিচালক সাফল্য রয় ও সদস্য সচিব আশামনি মনোনীত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে পরিচালক হিসেবে কাজী মুহাম্মদ নুরুল মোমেন এবং সদস্য সচিব হিসেবে মেহেরাজ হোসেন সজিব দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া খুলনা বিভাগে পরিচালক গোলাম রাব্বি ও সদস্য সচিব এস বি বিজয়কে দায়িত্ব প্রদান করা হয়েছে। ঘোষণায় জানানো হয়, চট্টগ্রাম, সিলেট...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা - 

Image
স্টাফ রিপোর্টার সাদি ১৫-০২-২৬ ছবি : নাগরিক ভিউ সংগৃহীত  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা -  সিলেট, ১৫ ফেব্রুয়ারি (রবিবার): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সিলেট মহানগরের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিবুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলামের স্বাক্ষরিত প্যাডে ছয় মাসের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এমসি কলেজের শিক্ষার্থী হাসান আহমদ চৌধুরী মাজেদ। সদস্যসচিব করা হয়েছে এমসি কলেজের শিক্ষার্থী তারিকুল ইসলাম জাওহারকে। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিউর রহমান কায়েছ এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ইঞ্জি. ফাহিমা আহমেদ মাহি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন মো. সাহাবুদ্দিন খান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমান এবং সিনিয়র সংগঠক শেখ শিমুল আহমদ।  এছাড়া ৫ জন যুগ্ম আহ্বায়ক হলেন— মো. হালিম, ইঞ্জি. তানভীর হাসান মুহিন, মো. রুহুল আমিন, আরিয়ান রাফি সিহাব ও শিবলু আহমদ। ১৫ জন য...

২০২৪ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।বর্তমানে ১৩ তম

Image
অনলাইন ডেস্ক   ১০ ফেব্রুয়ারি ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৩তম। ১৮২টি দেশের মধ্যে ১০০-এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৪, যা বৈশ্বিক গড় স্কোরের (৪২) চেয়ে অনেক নিচে। অবশ্য গত বছরের চেয়ে এবার বাংলাদেশের ১ পয়েন্ট উন্নতি হয়েছে। তবে সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে এক ধাপ । ২০২৪ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সূচকের তথ্য তুলে ধরেন। এ সূচকে বাংলাদেশে দুর্নীতির এই চিত্র উঠে এসেছে।দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বাড়লেও সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি সম্পর্কে ইফতেখারুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশের ১ পয়েন্ট বাড়ার কারণ হলো জুলাই গণ-অভ্যুত্থানের ইতিবাচক মূল্যায়ন। কিন্তু সংস্কারপ্রক্রিয়ার দুর্বলতা, মাঠপর্যায়ে দুর্নীতিসহ অন্য কারণে সার্বিকভাবে এক ধাপ অবনতি হ...

নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

Image
অনলাইন ডেস্ক   ১০ ফেব্রুয়ারি নির্বাচনের পরিস্থিতি এখন পর্যন্ত ‘রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে’ বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইইয়াবস। ইইউ মিশনের স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের মোতায়েন উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি। নিরাপত্তা পরিস্থিতি ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে ইভার্স ইইয়াবস বলেন, তারা সেনাবাহিনী, পুলিশসহ নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে কথা বলেছেন।“দেশে বেশি ঝুকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ জেলা রয়েছে। তবে, এখন পর্যন্ত আমাদের সার্বিক ধারণা হল, পরিস্থিতি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।” ভোটের পরিস্থিতি নিয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি বলব, ভোটের পরিবেশ খুবই ইতিবাচক। যেমনটা আপনি বলেছেন, আমরা সব জেলা ও অঞ্চলে প্রার্থী ও কর্তৃপক্ষ উভয়ের সঙ্গে আলোচনা করেছি। “এবং সাধারণ পরিস্থিতি খুবই আশাব্যঞ্জক এই অর্থে যে, আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, প্রতিটি জেলা ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তাদের বেশিরভাগই একটি বিষয়ে জোর দিয়েছেন, এ...

শেষ হলো নির্বাচনি প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ

Image
 স্টাফ রিপোর্টার সাদি  ১০ ফেব্রুয়ারি শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নির্বাচনি প্রচারণার সময় শেষ হয়। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ নির্ধরণ করবেন কে হচ্ছেন আগামীর সরকারের প্রধান। এর আগে শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্ন স্থানে মধ্যরাতেও গণসংযোগ করেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। প্রার্থী ও তাদের কর্মীরা নিজ নির্বাচনি এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ করেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চান।  তারা বলেন, শেষ সময়ে প্রতি মিনিট, প্রতি সেকেন্ডও গুরুত্বপূর্ণ। সেই সময়টুকুও ব্যয় করতে চান ভোট প্রার্থনায়। কেউ আবার ভোরের আলো ফোঁটার পরপরই বের হয়ে পড়েন।  সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা ব্যক্ত করেন প্রত্যেকেই। এদিকে, বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগও করেন কেউ কেউ। তবে ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশ। ইসি সচিবালয় সূত্রে জানা যায়, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যেই রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং বাকি জেলাগুলোতে রোববারের মধ্যে ব্যালট পৌঁছে গেছে।এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজ...

সিলেট-১: জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করল বিএনপি

Image
 স্টাফ রিপোর্টার রিফাত  ০৯ ফেব্রুয়ারি সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেছে বিএনপি। তারা হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।   সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকারের কাছে আবেদন জমা দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।অভিযোগ অনুযায়ী, প্রার্থী তার হলফনামায় ঘোষণা করেছেন যে, তিনি কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার নন এবং কোনো ঋণ বা দায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে, জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)-এর নথি অনুযায়ী তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড-এর পরিচালক এবং আল কারামাহ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার। যার ফলে তার হলফনামায় দেওয়া তথ্য সত্য নয় এবং বিভ্রান্তিকর।অভিযোগপত্রে আরো বলা হয়েছে, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ২৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৪৪৮ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে, যা বর্তমানে বকেয়া...

ভোটকেন্দ্রে মোবাইল নিতে বাধা নেই

Image
অনলাইন ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৯ পেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি। এর আগে, গতকাল রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভোটের দিন আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই নির্দেশনা কার্যকর করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের তীব্র লড়াই, ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব জেনজিদের

Image
 স্টাফ রিপোর্টার রিফাত  ০৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। আগে যেখানে বিএনপি ও অন্যান্য বিরোধী দল ভোটের সময় মাঠে অনুপস্থিত থাকতো বা সিনিয়র নেতাদের গ্রেপ্তারের কারণে কার্যত নির্বাসিত থাকতেন— এবার পরিস্থিতি উল্টো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া তরুণ ভোটাররা মনে করছেন, ২০০৯ সালের পর থেকে আগামী বৃহস্পতিবারের নির্বাচন হবে দেশের প্রথম প্রতিযোগিতামূলক ভোট। খবর রয়টার্সের রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিএনপি নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ সম্পর্কে দলটির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ‘তারা সরকারের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আত্মবিশ্বাসী।’ এদিকে ইসলামপন্থী জামাত জোটও শক্তিশালী চ্যালেঞ্জ দিচ্ছে। নতুন জেনারেশন জেডের একটি পার্টি (এনসিপি) জামাতের সঙ্গে জোট করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের ফল দেশের স্থিতিশীলতা ও অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শেখ হাসিনার ক্ষমতা চলে যাওয়ার পর মাসব্যাপ...

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ৩ দলের প্রধান

Image
স্টাফ রিপোর্টার সাদি  ০৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রধানরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এসব ভাষণ সম্প্রচার করা হবে। জানা গেছে, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকেরও জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়।উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

প্রার্থীদের নির্বাচনী প্রচার আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে।

Image
 স্টাফ রিপোর্টার রিফাত  ০৯ ফেব্রুয়ারি মাইক নিয়ে নির্বাচনী প্রচারে নামার অপেক্ষায় অটোরিকশা ফাইল ছবি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। গত ২২ জানুয়ারি শুরু হওয়া এই নির্বাচনী প্রচার ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার বন্ধ হয়ে যাবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ইসি এই আসনের নির্বাচন বাতিল করেছে। এ কারণে ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটা...

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে ইসির নিষেধাজ্ঞা

Image
স্টাফ রিপোর্টার সাদি  ০৯ ফেব্রুয়ারি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এই সংক্রান্ত একটি চিঠি সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ইসির চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির 'নির্বাচন সুরক্ষা ২০২৬' অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন।

ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার ঘোষণা করলেন এনসিপি প্রার্থী

Image
   স্টাফ রিপোর্টার সাদি  ০৮ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যতিক্রমী এক কর্মসূচির মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ। রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে শহরের কলেজ রোড এলাকায় ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থিত পৌরসভার ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি ইশতেহার ঘোষণা করেন। এ সময় প্রীতম দাশ বলেন, শ্রীমঙ্গলবাসীর সবচেয়ে বড় দুর্ভোগের নাম ময়লার ভাগাড়। ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মসজিদ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন। জনগণের এই কষ্টকে সামনে রেখে ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে ইশতেহার ঘোষণা করছি। নির্বাচিত হলে দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানে কাজ করব। তিনি আরও বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও আদিবাসীদের ভূমির অধিকারের আন্দোলনে অংশ নিতে গিয়ে ১৩১ দিন কারাবরণ করতে হয়েছে। দীর্ঘদিন ধরেই চা শ্রমিক, আদিবাসী, কৃষক, যুবক ও নারীদের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় রয়েছি। নির্বাচনী ইশতেহারে প্রীতম দাশ বলেন, তার রাজনীতি মানুষের জন্য। শ্রমিক, কৃষক, যুবক, নারী ও আদিবাসীসহ স...

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

Image
  স্টাফ রিপোর্টার সাদি  ০৮ ফেব্রুয়ারি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ‍্যুত্থানের অন‍্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। স্ট্যাটাসে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর  (OHCHR)-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) প্রেরণ করেছে। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর (OHCHR) থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে, শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ...

জুলাইয়ের শহীদি মিছিলে শামিল হলেন জুলাইযোদ্ধা আশরাফুল

Image
 স্টাফ রিপোর্টার সাদি  ০৮ ফেব্রুয়ারি আশরাফুল জুলাইয়ের শহীদি মিছিলে আরও একটি নাম যুক্ত হলো। জুলাইযোদ্ধা আশরাফুল আর নেই। ৩২ বছর বয়সী এই তরুণ ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ ১৪ মাস থাইল্যান্ডে তার চিকিৎসা চলে। দেশে ফেরার পর গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৮টা ০৩ মিনিটে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ

Image
 স্টাফ রিপোর্টার সাদি  ০৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় ৬টি নির্বাচনী আসনের জনসভায় আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, আগামীকাল তিনি ঢাকায় নিজ নির্বাচনী এলাকাসহ আরো ৮টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি এ সময় জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে জনসভায় অংশ নেবেন। রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনী আসনের জনসভায় যোগ দেবেন। এরমধ্যে ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনের পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রোরেল স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতা...

ইলেকশন ইঞ্জিনিয়ারিং: নির্বাচন এলেই কেন প্রশ্নটা ফিরে আসে

Image
স্টাফ রিপোর্টার সাদি  ০৮ ফেব্রুয়ারি নির্বাচন মানেই জনগণের মত প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। অথচ বাস্তবতা হলো—নির্বাচন ঘনিয়ে এলেই জনমনে এক অস্বস্তিকর শব্দ ঘুরপাক খেতে শুরু করে: ইলেকশন ইঞ্জিনিয়ারিং । প্রশ্ন উঠছে, এটি কি কেবল রাজনৈতিক স্লোগান, নাকি আমাদের নির্বাচনী ব্যবস্থার একটি বাস্তব ও বারবার ফিরে আসা সংকট? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রায় প্রতিদিনই এমন হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখা যাচ্ছে যে, ‘একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে' অথবা 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না, প্রতিহত করা হবে।' বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের প্রধান নেতারাই গত কয়েক দিনে বেশ কয়েকবার একে অপরকে ইঙ্গিত করে এসব কথা উচ্চারণ করেছেন। তবে কেবল রাজনৈতিক দলের নেতারাই নন বরং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনও গত বছরের মার্চে এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও ‘ভোট–সন্ত্রাসের চেষ্টা’ বা উদ্যোগ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আখেরে ভাল...

শহীদ মিনার থেকে নতুন কর্মসূচির ডাক দেবে জুলাই ঐক্যশহীদ মিনার থেকে নতুন কর্মসূচির ডাক দেবে জুলাই ঐক্য

Image
  স্টাফ রিপোর্টার সাদি  ০৭ ফেব্রুয়ারি শহীদ ওসমান হাদির খুনি ও চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িত গণহত্যাকারীদের ভারতে আশ্রয় প্রদান, আইসিসিসহ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য, গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র‍্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য।     চব্বিশের গণঅভ্যুত্থানের রক্তঝরা চেতনাকে ধারণকারী এই মোর্চার উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে জোরালোভাবে ‘ভারত আউট’এর ডাক দেওয়া হবে। এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।    সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহিদ ওসমান হাদি চত্বর পর্যন্ত এক দুর্বার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, যা ভারতের আগ্রাসন ও দালাল রাজনীতির বিরুদ্ধে জনগণের ঘৃণা ও প্রতিরোধের বার্তা বহন করবে। 

সিলেট মহানগরে রাত সাড়ে নয়টার পর বন্ধ রাখতে হবে বাণিজ্যিক প্রতিষ্ঠান

Image
  স্টাফ রিপোর্টার সাদি  ০৭ ফেব্রুয়ারি  পুলিশ কমিশনারের সভাপতিত্বে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা হয়। আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে সিলেট নগরে রাত সাড়ে ৯ টার পর আর মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে না। হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যাতীত সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে। গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। যা আজ থেকেই কার্যকর হবে। সভায় শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়—মহানগরের সব হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে। যা ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এ ছাড়া শহরের যানজট নিরসনে সব মার্কেট ও শপিং মলের জন্য নিজস্ব পার্কিং ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দোকানে রূপান্তর করা হয়েছে—সেগুলো...

আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির

Image
 স্টাফ রিপোর্টার সাদি  ০৭ ফেব্রুয়ারি  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গরিব-অসহায় মানুষ ন্যায়বিচার পায় না। বিচার সব সময় প্রভাবশালীদের পক্ষে থাকে। আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে। একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিও যদি এই অপরাধ করে তাহলে একই আইনে বিচার হবে। টাকার বিনিময়ে আর বিচার বিক্রি হবে না। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো ১৮ কোটি মানুষের। রাস্তার ভিক্ষুক বা আজকে জন্ম নেওয়া শিশুরও এই টাকায় অংশ রয়েছে। তারা এই টাকা বিদেশ পাঠিয়ে দিয়েছে। জামায়াতের আমির বলেন, আপনাদের এখানে খুব একটা চাঁদাবাজি হওয়ার কথা নয়। কিন্তু শুনেছি এখানেও চাঁদাবাজি হয়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি চলবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ মানুষের চোখের পানি ফেলতে হবে না। আপনারা জানেন, ঢাকা শহরের ভিক্ষুকদেরও চাঁদা দিতে হ...