অচলাবস্থা হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর !
ছবি/ চট্টগ্রাম বন্দর অচলাবস্থা হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরকমপ্লিট শাটডাউন ! জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে চট্টগ্রাম কাস্টমসের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন। এতে করে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। আজকের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কাস্টমসের বন্ডেড ওয়্যার হাউজ খ্যাত চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম শুল্কায়ন প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। শুল্কায়ন কার্যক্রম বন্ধ হলে স্বাভাবিকভাবে বন্দরে তার ধাক্কা লাগে। কাস্টমস কর্মকর্তারা কাজ বন্ধ করে দেওয়ার জের ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেনার ও পণ্যজটের পাশাপাশি জাহাজজটও প্রকট হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সূত্র জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন শুরু হয় গত মাসে। এনবিআরকে দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। সেটি বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআরের আওতাভুক্ত ট্যাক্স ভ্যাটসহ সংশ্লিষ্ট বিভিন্ন ...